অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম হ্রাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৮ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এই তথ্য জানিয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই মূল্যহ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করে।
পরে ওই কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। স্বর্ণের পাশাপাশি স্থানীয় বাজারে রুপার দামও কমানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে বিভিন্ন সময় আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণের দাম একাধিকবার পরিবর্তন করা হয়েছিল। সর্বশেষ এই মূল্যহ্রাসের ফলে সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?
ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম হ্রাসের
কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৮ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এই তথ্য জানিয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই মূল্যহ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করে।পরে ওই কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা
একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। স্বর্ণের পাশাপাশি স্থানীয় বাজারে রুপার দামও কমানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এর আগে বিভিন্ন সময় আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণের দাম একাধিকবার পরিবর্তন করা হয়েছিল। সর্বশেষ এই মূল্যহ্রাসের ফলে সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত