রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ফের মা হতে চলেছেন রানি মুখার্জি?

ফের মা হতে চলেছেন রানি মুখার্জি?

কাজের বাইরে নিজেকে লাইমলাইট থেকে দূরেই রাখেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। তবে সম্প্রতি তাকে দেখা যায় স্থানীয় সিদ্ধি বিনায়ক মন্দিরে। সেখানে তোলা রানি মুখোপাধ্যায়ের একটা ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা দেখেই অনেকের ধারণা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী।

২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখার্জি। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার। এখন তার বয়স ৬ বছর। সোশ্যাল মিডিয়ায় তো রানি সেভাবে থাকেনই না, তেমনই বলিউড ইভেন্টেও আজকাল যোগ দেন না খুব বেশি। এই যেমন করন জোহরের জন্মদিনের পার্টিতে তাকে শেষ দেখা গিয়েছিল। তারপর দিনকয়েক আগে যান সিদ্ধি বিনায়ক মন্দিরে পূজা দিতে, ধর্মা প্রোডাকশনের ‘শামশেরা’ ছবির জন্য।

গাড় সবুজ রঙের একটি চুড়িদার পরেছিলেন রানি। গোলাপি ওড়নার সাহায্যে হাত দিয়ে স্ফীত পেট আড়াল করে রেখেছিলেন। আর তা দেখেই অনেকের ধারণা এটা রানির বেবি বাম্প। আসতে চলেছে রানি আর আদিত্য চোপড়ার দ্বিতীয় সন্তান।

যদিও সপ্তাহখানেক আগে ঠিক এমনই খবর রটেছিল কারিনা কাপুরের নামেও। যেখানে লন্ডনে এক ভক্তের সঙ্গে ফটো তোলেন তিনি আর সাইফ। অভিনেত্রীকে দেখা গিয়েছিল হাতে থাকা পানীয়ের গ্লাস দিয়ে পেট আড়াল করতে। তারপর অবশ্য ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে কারিনা লিখেছিলেন, “তৃতীয় সন্তানের মা হচ্ছেন না তিনি। এটা পুরোটাই ওয়াইন আর পাস্তার কারণে হয়েছে।” রানিও কি এরকম কোনও জবাব দেবেন নাকি? সূত্র: হিন্দুস্তান টাইমস

খুঁজুন