সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর তোম্বলেইনে স্কাইডাইভারদের বহনকারী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) ঘটা এই দুর্ঘটনায় বিমানের পাইলটসহ মোট ১০ জন যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, নিহত যাত্রীদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন। বিমানটি স্থানীয় একটি প্যারাসুট স্কুল ব্যবহার করছিল। এটি মেউর্ত-এ-মোজেল বিভাগের নান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পরপরই বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ভয়াবহ এই দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে বিমানবন্দরের আশেপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। উদ্ধারকাজ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। খবর বিবিসির।

খুঁজুন