সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ফরাসি আল্পসে কেবল কার দুর্ঘটনায় আহত ২৩

ফরাসি আল্পসে কেবল কার দুর্ঘটনায় আহত ২৩

ফ্রান্সের পর্যটনকেন্দ্র আলপ দ’উয়েজে ক্রেনের সঙ্গে একটি ক্যাবল কার ধাক্কা খেয়ে ২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

আলপ দ’উয়েজের মেয়র জ্যঁ-ইভ নোরে এএফপিকে জানান, বুধবার সকালে ২ হাজার ৩০০ মিটার উচ্চতায় দুর্ঘটনার সময় ক্যাবল কারটির কেবিনে প্রায় ৫০ জন ছিলেন।

ফ্রান্সের লিওঁ থেকে বার্তা সংস্থা এএফপি এ  খবর  জানিয়েছে।

নোরে বলেন, ‘মূলত মানুষজন আতঙ্কগ্রস্ত হয়েছেন এবং কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।’ আহতদের অধিকাংশই হাসপাতাল ছেড়ে গেছেন বলেও তিনি জানান।

তবে মেয়র বলেন, ‘ক্রেনের সঙ্গে ধাক্কা লাগার পর ক্যাবল কারটি কাত হয়ে যায় এবং ভেতরে থাকা লোকজন পিছলে পড়েন।’

তিনি বলেন, ‘তারা ভেবেছিলেন, তারা মারা যাবেন। তবে অপারেটর দ্রুত ব্যবস্থা নেন এবং কেবিনটি সমতল করতে সেটিকে পেছনের দিকে নিয়ে যান।’

আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

খুঁজুন