মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক গাজা সিটি ছাড়ার নির্দেশ ইসরাইলি বাহিনীর

গাজা সিটি ছাড়ার নির্দেশ ইসরাইলি বাহিনীর

এবার গাজা সিটি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)। বুধবার (১০ জুলাই) সকালে লিফলেট ফেলে ওই নির্দেশ দেয়া হয়।

টাইমস অফ ইসরাইলের খবরে বলা হয়, আইডিএফ জানিয়েছে, আজ বুধবার সকালে লিফলেট ফেলে নির্দেশ দেয়া হয়েছে, যেন গাজা সিটির বেসামরিক নাগরিকরা অন্যত্র চলে যায়। এক্ষেত্রে মধ্য গাজার দেইর আল বালাহ শরণার্থী শিবিরকে প্রাধান্য দেয়া যেতে পারে।

নির্দেশনাতে বলা হয়, বেসামরিক নাগরিকরা যেন উপকূলীয় কোনো সড়ক বা সালাহ উদ্দিন সড়ক ব্যবহার করে অন্যত্র যায়। এ সড়কগুলো নিরাপদ থাকবে।

লিফলেটে গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধ অঞ্চল হবে বলে সতর্কও করা হয়।

সম্প্রতি আইডিএফ গাজা শহরের বেশ কয়েকটি এলাকায় সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। কারণ সৈন্যরা এর পশ্চিম এবং দক্ষিণ পার্শ্ববর্তী এলাকাগুলোর পাশাপাশি পূর্ব শেজাইয়া পাড়ায় অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন শহর খালি করার জন্য আইডিএফ এভাবে লিফলেট ফেলে নির্দেশ দিয়েছিল।

খুঁজুন