সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর গাজীপুরে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের পূবাইলে দিশারীনামে একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ডের বসুগাও সাজন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে পূবাইলের বসুগাঁও এলাকায় দিশারী প্যাকেজিং কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। এসময় কারখানার কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুর এর উপসহকারী পরিচালক মো. মামুন আমাদের সময়কে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, টঙ্গী থেকে তিনটি ইউনিট এবং গাজীপুর থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার সূত্রপাতের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। 

খুঁজুন