সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গজারিয়ায় ৪ হাজার কেজি জাটকা জব্দ

গজারিয়ায় ৪ হাজার কেজি জাটকা জব্দ

মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার ০৫ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত ৮ টা থেকে আজ ৫ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ২ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর ও বাউশিয়া হাইওয়ে সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ট্রাক ও ২ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

এ সময় ট্রাক চালক, বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাস ও ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খুঁজুন