সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গজারিয়ায় বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন এর সংবাদ সম্মেলন।

গজারিয়ায় বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন এর সংবাদ সম্মেলন।

আজ ০৭ ফেব্রুয়ারি শনিবার সকালে মুন্সীগঞ্জের মোল্লাকান্দি এলাকায় ধানের শীষ ও ফুটবল প্রতীকের প্রার্থী মধ্যে আজকের সংঘর্ষের ঘটনায় গজারিয়া প্রেসক্লাবে সন্ধ্যা ৭.০০ ঘটিকায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-০৩ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এর সংবাদ সম্মেলন করে।

এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুন্সীগঞ্জ-০৩ সংসদীয় আসনে বিএনপি সর্মথিত প্রার্থী কামরুজ্জামান রতন বলেন মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সংঘর্ষের ঘটনা স্থানীয় গোষ্ঠীগত অর্ন্তদ্বন্ধ, কিছু ষড়যন্ত্রকারী এই ঘটনাকে পুঁজি করে ধানের শীষের জোয়ারকে রহিত করতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাদের এজেন্ডা নির্বাচনী পরিবেশ নষ্ট করার। আজকে মোল্লাকান্দিতে আমার কোন কর্মসূচি ছিলো না যে ধরনের সংঘর্ষ কর্মকান্ড আজকে সেখানে ঘটেছে আমি বা আমার দলের এমন কোন কাজের সাথে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। সারাদেশে ধানের জোয়ার, আমি চাই আমার নির্বাচনী আসনে লেভেল প্লেয়িং ফিল্ড, জনতা এখানে যেই রায় দিবে আমি তা মাথা পেতে নিবো।

খুঁজুন