রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত গজারিয়ায় বিটিভির সাংবাদিক পরিচয় দানকারী দুই প্রতারক গ্রেপ্তার

গজারিয়ায় বিটিভির সাংবাদিক পরিচয় দানকারী দুই প্রতারক গ্রেপ্তার

গজারিয়া সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সাংবাদিক পরিচয়দানকারী নিলয় (২০) ও জাকির হোসেন (২২) নামে দুই প্রতারক কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত নিলয় মুন্সীগঞ্জের সিরাজদীখাঁন উপজেলার হাজীগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে অপর জন কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের মো. আলম মিয়ার ছেলে।

জানা যায়,গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের বিটিভি সাংবাদিক পরিচয় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক রিপোর্ট তৈরি কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষদের কাছ থেকে অর্থ আদায় করেন দুই প্রতারক।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার হোসেন্দী দাখিল মাদ্রাসার উন্নয়ন মূলক রিপোর্ট তৈরি কথা বলে অত্র মাদ্রাসার সুপার আবদুস সালাম কে ফোন দিয়ে মাদ্রাসায় আসে নিলয় ও জাকির হোসেন। একপর্যায়ে তাঁদের আচার-আচরন সন্দেহ জনক হলে তাদের আটক করে মাদ্রাসার কর্তৃপক্ষ।

পরে পুলিশ গিয়ে দুজন কে আটক করে থানায় নিয়ে আসে।

আবদুস সালাম জানান, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিটিভিতে উন্নয়নমূলক অনুষ্ঠান প্রচারের কথা বলে অর্থ আদায় করেছে। তাঁরা ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন সরকারের কাছ থেকে ৭হাজার টাকা, টেঙ্গারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুদ্দিনের কাছ থেকে ৬ হাজার টাকা, ভবেরচর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন ঢালীর কাছ থেকে ৫হাজার টাকা, ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.সাখাওয়াত হোসেনের কাছ থেকে ২হাজার টাকা নিয়েছে বলে জানান তিনি। তাঁদের আচার-আচরন সন্দেহ জনক হলে আটক করে মাদ্রাসার কর্তৃপক্ষ।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক মুঠো ফোনে জানান, কিছু দিন আগে উপজেলার এক সরকারি কর্মকর্তা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোনে বার্তা প্রেরন করেন। সেখানে তিনি লিখেন আগামীকাল বিটিভি থেকে সাংবাদিক আসবে বিদ্যালয়ের উন্নয়ন মুলক রিপোর্ট তৈরি করার জন্য। বিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এমন বার্তা পাওয়ার কারনে বিদ্যালয় থেকে ৭হাজার টাকা দেওয়া হয়েছে দুই প্রতারক কে।

উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, তাঁদের বিরুদ্ধে অনৈতিক ভাবে অর্থ আদায়,বিটিভির ভুয়া পরিচয় প্রদানের বিষয়টি নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই আইরিন সিদ্দিকা জানান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সাংবাদিক পরিচয়দানকারী দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন