সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক গোল্ডেন ভিসা সহজ করল আরব আমিরাত

গোল্ডেন ভিসা সহজ করল আরব আমিরাত

গোল্ডেন ভিসা প্রক্রিয়া এবার আরো সহজ করল সংযুক্ত আরব আমিরাত। এর ফলে গোল্ডেন ভিসা পাওয়ার পথ আগের চেয়ে সহজ হবে বলেও মনে করছে দেশটি।

প্রথমে ছয় মাসের জন্য দেওয়া হবে এ ভিসা। ছয় মাসের এন্ট্রি পারমিট থেকেই মূলত ১০ বছরের গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটি।

ছয় মাসের এন্ট্রি পারমিট ইস্যু করার জন্য বেশ কিছু নথির প্রয়োজন হবে। নথিপত্রের মধ্যে রয়েছে পাসপোর্ট, শনাক্তকরণের জন্য একটি রঙিন ছবি এবং গোল্ডেন ভিসার জন্য যোগ্যতার প্রমাণপত্র।

যারা ১০ বছরের গোল্ডেন ভিসার জন্য আবেদন করেছেন বা করতে চাইছেন, তাদের জন্য সংযুক্ত আরব আমিরাত এন্ট্রি পারমিট ফি নতুন করে নির্ধারণ করেছে। যারা গোল্ডেন ভিসা পেতে এন্ট্রি পারমিটের জন্য আবেদন করবেন, তাদের স্পনসর করা ব্যক্তির পাসপোর্ট, একটি রঙিন ছবি, গোল্ডেন ভিসার জন্য যোগ্যতার প্রমাণসহ বেশ কিছু তথ্য দিতে হবে।

আরবি দৈনিক আল-খালিজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাসের ভিসা পারমিটের জন্য এখন থেকে ১ হাজার ২৫০ দিরহাম দিতে হবে। ওই ফির সঙ্গে ইস্যু চার্জ হিসেবে ১ হাজার দিরহাম, আবেদনের জন্য ১০০ দিরহাম, স্মার্ট পরিষেবার জন্য ১০০ দিরহাম, ই-পরিষেবার জন্য ২৮ দিরহাম এবং ফেডারেল অথরিটি ফি ও আল-খালিজের জন্য ২২ দিরহাম যোগ হবে। ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এ ফি নির্ধারণ করেছে।

খুঁজুন