রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস গত বছর সাগরে ডুবে মারা গেছেন ৯০০ রোহিঙ্গা

গত বছর সাগরে ডুবে মারা গেছেন ৯০০ রোহিঙ্গা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য গত বছরটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। আর ২০২৬ সালেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই—এমনটাই জানিয়েছে জাতিসংঘ। চলতি মাসের শুরুর দিকে একটি জাহাজডুবিতে শত শত মানুষ নিখোঁজ হওয়ার পর শুক্রবার এ তথ্য জানানো হয়।

জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র বাবর বালুচ বলেন, ২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী মারা গেছেন। জাতিসংঘের শরণার্থীর তথ্য অনুযায়ী এটি ওই অঞ্চলের জন্য ‘রেকর্ডে সবচেয়ে প্রাণঘাতী বছর’।

বালুচ আরো জানান, গত বছর ৬ হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার চেষ্টা করেছিলেন, যাদের মধ্যে ‘প্রতি সাতজনের একজন নিখোঁজ বা নিহত হয়েছেন।’

তিনি বলেন, এটি ‘বিশ্বব্যাপী শরণার্থী ও অভিবাসীদের প্রধান সমুদ্রপথগুলোর মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার।’

রোহিঙ্গারা মূলত বাংলাদেশের কক্সবাজারের বিশাল শরণার্থী শিবিরগুলো থেকে যাত্রা শুরু করেন, যেখানে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি শরণার্থী অমানবিক পরিবেশে বসবাস করছেন।

রাখাইন রাজ্যে বর্তমানে সামরিক বাহিনী ও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

খুঁজুন