মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা
দেশের খবর গুয়াগাছিয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা।

গুয়াগাছিয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা।

বহিষ্কার খেলা খেলে লাভ নাই, নির্বাচনের মাঠে খেলা হলো ভোটের। নির্বাচনে আমার নেতা নয় জনগন ও কর্মি চাই, আগামী দিনে আমি কর্মিবান্ধব ও জনতার মহিউদ্দিন হতে চাই- মুন্সীগঞ্জ-০৩ আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন।


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে মুন্সীগঞ্জ-০৩ (গজারিয়া-সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায় আজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত মুন্সীগঞ্জ -০৩ আসনে  স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের ফুটবল প্রতীকের জনসভা কিছুক্ষণের মধ্যেই গণজোয়ারে পরিণত হয়।

এসময় বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব শরীফ হোসেন মাষ্টার স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে ফুটবল প্রতীকে ভোট চান।

আয়োজিত জনসভায় আনিছুর রহমান ইস্পানীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- ০৩ (গজারিয়া সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ -০৩ সাবেক সংসদ সদস্য আব্দুল হাই এর জৈষ্ঠ্যপুত্র ইফতেখার আলম রিপন। 

এছাড়াও জনসভায় আরও উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান, বাউশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মনা, সদ্য বহিষ্কৃত মুন্সীগঞ্জ সদর বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর ফকির, সদ্য স্বেচ্ছায় পদত্যাগী গজারিয়া উপজেলা যুবদলের আহৃবায়ক আহিদুজ্জামান সহ প্রমুখ।

খুঁজুন