অপরাধ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে হঠাৎ করে ঝটিকা মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ৯ নভেম্বর রাতে উপজেলার লালন শাহ সেতু মোড় এলাকায় এই বিক্ষোভের ঘটনা ঘটে। আকস্মিক এই কর্মকাণ্ডের ফলে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা ছাত্রলীগের একটি দল মহাসড়কে জড়ো হয়ে সেখানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে এবং ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শিরহান শরীফ তমালসহ স্থানীয় শীর্ষ নেতাদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে পাবনা জেলা ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও এই বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ওই ভিডিওতে নেতাকর্মীদের বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে স্লোগান দিতে এবং তাদের আহ্বান করা ধর্মঘট সফল করার পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হলেও তার আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সটকে পড়েন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছিল কিন্তু কাউকে পাওয়া যায়নি এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
অপরাধ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে হঠাৎ করে ঝটিকা মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ৯ নভেম্বর রাতে উপজেলার লালন শাহ সেতু মোড় এলাকায় এই বিক্ষোভের ঘটনা ঘটে। আকস্মিক এই কর্মকাণ্ডের ফলে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা ছাত্রলীগের একটি দল মহাসড়কে জড়ো
হয়ে সেখানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে এবং ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শিরহান শরীফ তমালসহ স্থানীয় শীর্ষ নেতাদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।এদিকে পাবনা জেলা ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও এই বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ওই ভিডিওতে নেতাকর্মীদের বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে
স্লোগান দিতে এবং তাদের আহ্বান করা ধর্মঘট সফল করার পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়।ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হলেও তার আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সটকে পড়েন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছিল কিন্তু কাউকে পাওয়া যায়নি এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত