বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫ • বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ • দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি অংশীদারিত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন • ইয়ামালকে ছাড়া কীভাবে খেলতে হয় বার্সেলোনা ‘জানে’ • তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের • নাপোলির বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল সিটি • জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র • বেলিংহ্যামের অসাধারণ গোল, প্রথমার্ধে ছন্নছাড়া রেয়াল মাদ্রিদের পরে গোল উৎসব • রোনালদো এখন ৯৮৭ • নারীদের জন্য ইনসেপ্টার গর্ভনিরোধক ইনজেকশন
ধর্ম হাজিদের ফিরতি ফ্লাইট শুরু

হাজিদের ফিরতি ফ্লাইট শুরু

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন হাজিরা সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত।

মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কার হজ মিশনে।

জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং ৪৬২ জনকে আইন ভঙ্গ করায় গ্রেপ্তার করেছে।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল ৩১ মে।

খুঁজুন