শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শেখ হাসিনা দুদেশের সম্পর্কের ‘কাঁটা’, ভারতও ‘বুঝতে পারছে’: হুমায়ুন কবির • আপসহীন সাংবাদিকতা, শুদ্ধতার চর্চায় পথ দেখাবেন তৌফিক খালিদী • চট্টগ্রামের শাহ আমানত মাজারে ককটেল • পুতিনকে ইউরোপজুড়ে সামরিক তৎপরতা বন্ধের আহ্বান ট্রাম্পের • রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ঋণ দেবে কমিউনিটি ব্যাংক • ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী
আন্তর্জাতিক হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছিল পারমাণবিক উপকরণ

হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছিল পারমাণবিক উপকরণ

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথা নিশ্চিত করে ইরান জানিয়েছে, নাতাঞ্জ ও ইস্পাহানেও পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। তবে মার্কিন হামলার আগেই তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল। তাই তিন পারমাণবিক স্থাপনায় কোনো পদার্থ নেই, যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।

বাংলাদেশ সময় রবিবার (২২ জুন) সকালে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নেয়। এরপর ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় টিভির উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি বলেন, আগেই আমরা তিনটি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিলাম। আমরা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়িনি।

খুঁজুন