বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...
খেলাধুলা হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা

হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে হাসান মাহমুদ ও নাহিদ রানা দলের বাইরে থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে পেস বোলিংয়ের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। সেঞ্চুরিয়নের সহায়ক ও সবুজ উইকেটেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি একাদশে থাকা অন্য চার পেসার। উইকেটের ফায়দা তুলতে ব্যর্থ হওয়ার পাশাপাশি তারা রানও দিয়েছেন প্রচুর।

ম্যাচটিতে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরি কেউই নিয়মিত ভালো জায়গায় বল করতে পারেননি। ভালো লেংথে বল করার পর নিয়মিতই আলগা ডেলিভারি করে ব্যাটসম্যানদের হাত খুলে খেলার সুযোগ দিয়েছেন তারা। পেসারদের এমন ব্যর্থতার কারণে বাধ্য হয়ে অনিয়মিত স্পিনার মুমিনুল হককে দিয়ে সবচেয়ে বেশি ওভার বোলিং করাতে হয়েছে।

গত কয়েক বছরে বাংলাদেশের পেস বিভাগের সাফল্যে মূল ভূমিকা পালন করেছেন মূলত হাসান ও নাহিদ। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এই দুজন পারফরম্যান্স ও ধারাবাহিকতায় বাকিদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। টেস্ট ক্রিকেটে তাদের সাফল্যের হার ও ফাইফার পাওয়ার রেকর্ডও অন্য পেসারদের তুলনায় যথেষ্ট সমৃদ্ধ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক নাজমূল হোসেন শান্ত হাসান ও নাহিদের সঙ্গে অন্য পেসারদের মানের পার্থক্যের কথা স্বীকার করেছেন। পেসারদের মান বাড়াতে এবং পাইপলাইন সমৃদ্ধ করতে যথাযথ প্রস্তুতির সুযোগ ও রোটেশন পলিসি চালুর ওপর জোর দিয়েছেন তিনি।

খুঁজুন