সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক হিমাচলে প্রবল বৃষ্টিতে দুইশর বেশি সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

হিমাচলে প্রবল বৃষ্টিতে দুইশর বেশি সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক : বর্ষার প্রবল বৃষ্টি থেকে কোনভাবেই রেহাই পাচ্ছে না ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত হিমাচল প্রদেশ। পাহাড়ি রাজ্যটিতে ভারী বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা এবং ব্যাপক ভূমিধস। যার ফলে এখন পর্যন্ত ২০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে।

রবিবার ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ভারতের হিমাচল প্রদেশে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে ২০০ এরও বেশি সড়কে ভূমিধসের কারণে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রবিবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে জানিয়ে ভারতের আবহাওয়া বিভাগ হিমাচলে অরেঞ্জ এলার্ট জারি করেছে।

এদিকে রবিবার সকালে ভূমিধসের কারণে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ডাকেশে জাতীয় সড়ক এনএইচ ২০৫ অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় দুটি ট্রাক ও একটি মোটরযান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় আবহাওয়া অফিস জানায়, আগামী আরও কয়েক দিন বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক শহরে।

এদিকে রাজ্য জুড়ে ধসে যাওয়া সড়ক মেরামতের কাজ চললেও ভারী বৃষ্টির কারণে কাজে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া বিকল্প সড়কে জলাবদ্ধতার ফলে যাতায়াত বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া টানা বৃষ্টির ফলে পাহাড়ি নদীগুলোতে পানি বেড়ে দেখা দিচ্ছে বন্যার আশঙ্কা।

ভারী বৃষ্টিতে শনিবার, নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এবং রাতে ভ্রমণ এড়ানোর পরামর্শ জারি করেছে হিমাচল প্রদেশ পুলিশ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে তারা।

খুঁজুন