রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে নিলুফা বেগম (৫৭) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুরের বাসিন্দা। মক্কায় মৃত্যুবরণ করেছেন তিনি। নিলুফা বেগম বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত যেসব হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে মক্কায় আটজন ও মদিনায় দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪০ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪২ হাজার ৯৬৯ জন।

খুঁজুন