রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম হজে নারীদের পুরুষ অভিভাবক লাগবে না

হজে নারীদের পুরুষ অভিভাবক লাগবে না

কোনো পুরুষ অভিভাবক বা ‘‘মাহরাম’’ ছাড়াই নারীরা পবিত্র কোনো পুরুষ অভিভাবক বা ‘‘মাহরাম’’ ছাড়াই নারীরা পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ১১ অক্টোবর সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

মিসরের রাজধানী কায়রোর সৌদি দূতাবাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া এ কথা জানান।

তিনি বলেন, ‘সৌদি ভ্রমণে গিয়ে হজ বা ওমরাহ পালন করতে নারীদের আর অভিভাবক বা রক্তের সম্পর্কের আত্মীয়ের প্রয়োজন হবে না। ওমরাহ পালনে মুসলিম দেশগুলোর জন্য কোটা ব্যবস্থা বাতিল হয়েছে এবং ওমরাহ পালনে ইচ্ছুক সব মুসলিমের জন্য সৌদি ভিসা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

ডক্টর তৌফিক আরও বলেন, ‘হজ ও ওমরাহ পালনে সকল খরচও কমানো হয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শনে হয়রানি কমাতে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন সেবা বাস্তবায়ন করা হয়েছে। হজ ও ওমরাহ পালনকারীদের নুহসক প্লাটফর্মের মাধ্যমে মক্কার গ্রান্ড মসজিদের তথ্য ও সেবা পেতে রোবটের সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।

 

এতদিন নারীদের হজ পালনে রক্তের সম্পর্কের কারো সহযোগিতার প্রয়োজন হত। যাকে ধর্মের পরিভাষায় মাহরাম বলা হয়।


খুঁজুন