বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫ • বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ • দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি অংশীদারিত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন • ইয়ামালকে ছাড়া কীভাবে খেলতে হয় বার্সেলোনা ‘জানে’ • তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের • নাপোলির বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল সিটি • জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র • বেলিংহ্যামের অসাধারণ গোল, প্রথমার্ধে ছন্নছাড়া রেয়াল মাদ্রিদের পরে গোল উৎসব • রোনালদো এখন ৯৮৭ • নারীদের জন্য ইনসেপ্টার গর্ভনিরোধক ইনজেকশন
ধর্ম হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি

হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি

চলতি বছর পবিত্র হজের আরাফাতের ময়দানে মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুযাইফি।

আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে তিনি হজের খুতবা প্রদান করবেন বলে জানা গেছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে এ দায়িত্ব পালনের অনুমোদন দেন। বিষয়টি দুই পবিত্র মসজিদভিত্তিক একটি ওয়েবসাইট জানিয়েছে।

শায়খ আলী আল-হুযাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।

১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৯৮১ সালে মসজিদুল হারামে তারাবির নামাজে ইমামতি করেন এবং কুবা মসজিদেও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার সুললিত কোরআন তেলাওয়াত বিশ্ব মুসলিম সমাজে ব্যাপকভাবে সমাদৃত।

আরাফাতের ৯ জিলহজের খুতবা হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। মসজিদে নামিরা থেকে দেওয়া এই খুতবা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হাজির জন্য আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

খুঁজুন