রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম হজের রেজিস্ট্রেশন শুরু

হজের রেজিস্ট্রেশন শুরু

২০২৪ সালে হজের রেজিস্ট্রেশন শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন থেকে সারা বিশ্ব থেকে আগ্রহীরা নিজের এবং পরিবারের জন্য ২০২৪ সালের হজ রেজিস্ট্রেশন করতে পারবেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানা যায়, নুসুক হজ অ্যাপ্লিকেশন হজ করতে আগ্রহীদের জন্য একটি ওয়ান-স্টপ সেবা প্রদানকারী প্ল্যাটফরম, যা সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় পরিচালনা করে। এখানে হজ করতে আগ্রহীদের জন্য স্বীকৃত সব সেবা প্রদানকারী সংস্থার বিভিন্ন প্যাকেজ সহজে খুঁজে পাওয়া যাবে।

হজযাত্রীরা ইমেইল দিয়ে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করার পর ওয়েবসাইটের মাধ্যমে তাদের নাম নিবন্ধন করতে পারবেন। প্রদত্ত তালিকা থেকে নিজ দেশ নির্বাচন করে নিতে পারবেন। যেখানে ২০২৪ সালের হজের জন্য অনুমোদিত সব দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া hajj.nusuk.sa এই ওয়েবসাইট থেকে হজের যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেও জানায় এ প্রতিবেদনে।

খুঁজুন