বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫ • বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ • দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি অংশীদারিত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন • ইয়ামালকে ছাড়া কীভাবে খেলতে হয় বার্সেলোনা ‘জানে’ • তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের • নাপোলির বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল সিটি • জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র • বেলিংহ্যামের অসাধারণ গোল, প্রথমার্ধে ছন্নছাড়া রেয়াল মাদ্রিদের পরে গোল উৎসব • রোনালদো এখন ৯৮৭ • নারীদের জন্য ইনসেপ্টার গর্ভনিরোধক ইনজেকশন
ধর্ম হজযাত্রীর ভিসা বাতিলের সুযোগ

হজযাত্রীর ভিসা বাতিলের সুযোগ

কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে, তা বাতিল করা যাবে। বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়।

এটি হজ কার্যক্রম পরিচালনাকারী সব এজেন্সি, লিড এজেন্সির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। 

ধর্ম মন্ত্রণালয় জানায়, সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।

তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। 

খুঁজুন