সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ‘হোয়াইট হাউসেই ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান’

‘হোয়াইট হাউসেই ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক নজিরবিহীন ও সরাসরি হুমকি দিয়েছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সাবেক শীর্ষ কমান্ডার।

হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করে মার্কিন প্রেসিডেন্টের ক্ষতি করার সক্ষমতা ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে বলে দাবি করেছেন তিনি। খবর মিডল ইস্ট মনিটরের।

সম্প্রতি ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ফারারু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম বলেন, ট্রাম্পকে যদি হত্যা করাই লক্ষ্য হয়, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান খুব সহজেই তা হোয়াইট হাউসের ভেতরে গিয়ে করতে পারে।

যখনই প্রয়োজন হবে, আমরা তা করতে সক্ষম। এই কড়া হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা নিয়েও নিজের মন্তব্য জানান কানানি মোকাদ্দাম।

তিনি স্পষ্ট করে বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে এই আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা নয়।

মার্কিন প্রশাসনের সঙ্গে চলমান এই আলোচনার মূল লক্ষ্য হলো উত্তেজনা হ্রাস করা এবং ওয়াশিংটনের পক্ষ থেকে আনা বিভিন্ন অভিযোগের বিপরীতে ইরানের দাবি ও অবস্থানকে জোরালোভাবে তুলে ধরা।

তিনি আরো যোগ করেন, আমরা ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে কোনো শান্তির জন্য আলোচনা করছি না। এই আলোচনার মাধ্যমে আমরা কেবল আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের তোলা ভিত্তিহীন অভিযোগগুলোর ব্যাখ্যা দিতে চাই। আর প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি আমাদের টেবিলে অত্যন্ত জোরালোভাবেই বহাল রয়েছে।

খুঁজুন