মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আনা বিপুল পরিমাণের ল্যাপটপ ও ট্যাব জব্দ ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো
আন্তর্জাতিক হরমুজ প্রণালী বিষয়ে আলোচনার জন্য ইরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালী বিষয়ে আলোচনার জন্য ইরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে ইরান ও ওমান। এ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ইরান সফরে যাবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালীর দুই উপকূলীয় দেশ হিসেবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে চলমান রাজনৈতিক আলোচনা করবেন দুই দেশের কর্মকর্তারা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি আরও বলেন, সফরটির লক্ষ্য ইরান ও ওমানের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা। এ সময় বুসাইদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। এই জলপথ ব্যবহার করতে জাহাজগুলোকে ইরানের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে এবং ট্রানজিট ফি দিতে হচ্ছে।

যুক্তরাষ্ট্র চায়, যুদ্ধ শুরুর আগের মতো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অবাধ করা হোক। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজের ওপর ‘যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও এলএনজি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো।

ইরান ও ওমান হরমুজ প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন পথ চালুর বিষয়ে আলোচনা করছে। হরমুজ প্রণালীটি পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ এবং এটি ইরান ও ওমানকে আলাদা করেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।

তেহরান বলছে, আলোচনা সফল হলেও শুধু এর মাধ্যমে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না। এর জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের আরও কিছু দাবি পূরণ করতে হবে। এর মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।

খুঁজুন