সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক হরমুজ প্রণালি নিয়ে চুক্তি বাতিল করল ইরান

হরমুজ প্রণালি নিয়ে চুক্তি বাতিল করল ইরান

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের নতুন নৌ-অবরোধের জেরে গত মাসে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে ইরান। ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও একটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তারা আর এই চুক্তির কোনো শর্ত মানতে বাধ্য নন। তাদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র শুধু চুক্তি লঙ্ঘনই করেনি, বরং ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ দিয়ে তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যেকোনো মূল্যে হরমুজ প্রণালির ওপর আমরা পূর্ণ নিয়ন্ত্রণ রাখব। জাতীয় নিরাপত্তার স্বার্থে ওমানের অংশসহ পুরো প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখবে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে তারা আর কোনো আলোচনায় যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দেন। প্রথমে তিনি জাহাজের ওপর ২০ শতাংশ ফি বসানোর কথা বললেও পরে উপসাগরীয় মিত্রদের অনুরোধে সেই সিদ্ধান্ত বাতিল করেন। তবে বুধবার ভোর থেকে যুক্তরাষ্ট্রের এই অবরোধ কার্যকর হয়েছে।

অবরোধ শুরুর পরপরই হরমুজে গোলাগুলির খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান প্রতিবেশী আরব দেশগুলোতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ফলে বাহরাইন ও কুয়েতে সতর্কতা জারি করা হয়। জবাবে যুক্তরাষ্ট্রও ইরানে পাল্টা হামলা চালিয়েছে।

খুঁজুন