সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক হরমুজের কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজের কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

তেহরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত হয়েছে। তবে এতে থাকা দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবার এ ঘটনা ঘটেছে। হেলিকপ্টারটি ইরানি বাহিনীর গুলিতে, না যান্ত্রিক গোলযোগে অথবা অন্য কোনো সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, হেলিকপ্টারটির দুই পাইলট ভালো আছেন।

ট্রাম্প বলেছেন, ‘ওই পাইলটরা ভালো আছেন। হ্যাঁ, কেউ আঘাত পায়নি। এ বিষয়ে আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করব আমরা। তবে পাইলটরা ভালো আছেন।’

মঙ্গলবার সকাল পর্যন্ত ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ পরিষ্কার হয়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বিদেশি খবরের বরাত দিয়ে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের কথা জানিয়েছে, কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনার বিষয়ে মন্তব্য চেয়ে গণমাধ্যমগুলোর জানানো অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

খুঁজুন