রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন হঠাৎ সবার কাছে ক্ষমা চেয়ে যা বললেন প্রভা

হঠাৎ সবার কাছে ক্ষমা চেয়ে যা বললেন প্রভা

নাটকের অভিনয়ে নিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টগ্রামেও দেখা যায় তাকে। প্রায় ইনস্টগ্রাম স্টোরিতে নিজের অনুভূতি শেয়ার করেন। শেয়ার করেন নিজের নানা গেটআপের ছবি।

সম্প্রতি মানুষের অনিশ্চিত জীবনের কথা স্মরণ করে একটি স্টোরি শেয়ার করেছেন প্রভা, যেখানে লিখেছেন— ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এ মুহূর্তে আমার যেটি মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়…। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারও অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’

প্রভা আরও লিখেন— ‘আমি ক্ষমা চাইছি। প্লিজ আমার অপরাধ ক্ষমা করে দিন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’

‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন প্রভা। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হয়েছে গত ৩১ মে। এতে প্রভার সঙ্গে আরও আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ। এ ছাড়া ঈদের বেশ কিছু একক নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী।

 

সুত্রঃ যুগান্তর

খুঁজুন