বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর
বিনোদন হত্যাচেষ্টা মামলা; চিত্রনায়িকা একার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

হত্যাচেষ্টা মামলা; চিত্রনায়িকা একার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ চার্জশিট গ্রহণ করেন। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলাটি বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানান হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর এস এম মনিরুজ্জামান।

গত ২৪ এপ্রিল একাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ফয়সাল।

এর আগে, মাদক মামলায়ও একার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলাটি বর্তমানে বিচারাধীন। দুই মামলায় একা জামিনে আছেন।

গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নায়িকা চিত্রনায়িকা একাকে আটক করে পুলিশ। গত ১ আগস্ট আদালত একার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। পরে দুই মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন একা।

খুঁজুন