বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জেটচালিত ড্রোনে কিয়েভকে নাস্তানাবুদ করছে রাশিয়া হবিগঞ্জে সাবেক মেয়র গ্রেপ্তার নাটোরে সার মজুতের দায়ে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড বায়তুল মোকাররমে শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা সৌদির বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি হামলার দাবি হুতিদের কেনিয়ায় বধির শিশুদের জন্য কথা অনুবাদকারী রোবটিক হাত হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা মধ্যবর্তী নির্বাচনে ঝুঁকি নিয়ে ট্রাম্পকে কেন্দ্রবিন্দুতে রাখছে রিপাবলিকানরা কুড়িগ্রামে নজরুল : স্মৃতিময় ধরলার তীর
রাজনীতি জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

 বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হয়েছে।

বুধবার সকালে জয়পুরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। এরপর জেলা বিএনপি’র পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। 

শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মুনজুরে মাওলা পলাশ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি, সহ সভাপতি মৌসুমী আক্তার, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, শহর মহিলা দলের সভানেত্রী নাজমা খানম রুপালি ও সাধারণ সম্পাদক মো. বিউটি আক্তারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খুঁজুন