বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হযরত শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণ জব্দ আশুগঞ্জে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই গাড়িটি এখনো সচল ডিএমপি’র অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন গ্রেফতার, মামলা ৬৪ দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি স্বাক্ষর কর ফাঁকির জরিমানায় দালিলিক প্রমাণ বাধ্যতামূলক : এনবিআর ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ উদ্বোধন আজ ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি
আইন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৯৩৩১ গ্রাম (প্রায় ৯.৩৩ কেজি) স্বর্ণ জব্দ করেছে কাস্টমস হাউস। 

এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ঢাকার কাস্টমস হাউস জানতে পারে যে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ (এফজেড৫২৩) ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে। 

খবর পেয়ে বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তারা বিমানের অভ্যন্তরে বিশেষ তল্লাশি পরিচালনার জন্য উপস্থিত হন। 

পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে যাত্রীবিহীন অবস্থায় থাকা ফ্লাইটটি তল্লাশি করা হয়। 

তল্লাশিকালে বিমানের ১৯এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় কিছু বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কাস্টমস হলে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে ৮০টি স্বর্ণবার পাওয়া যায়।

জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, উদ্ধার করা স্বর্ণবারগুলোর মোট ওজন ৯৩৩১ গ্রাম। এগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত কৌশলে বিমানের সিটের নিচে লুকিয়ে এসব স্বর্ণবার সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল। কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।

জব্দ করা স্বর্ণবারগুলো বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। 

প্রচলিত বিধি অনুযায়ী, মূল্যবান ধাতু হিসেবে এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। 

এনবিআর জানিয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস, ঢাকা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

খুঁজুন