ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদ পাওয়ার আলোচনা আবার শুরু করা হবে কি না, তা নিয়ে শনিবার গণভোটে ভোট দিচ্ছেন আইসল্যান্ডের নাগরিকেরা। হাড্ডাহাড্ডি এই ভোটের ফল ব্রাসেলসও গভীরভাবে পর্যবেক্ষণ করবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তবে ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নবিরোধী একটি সরকার ক্ষমতায় আসার পর সদস্যপদ নিয়ে আলোচনা স্থগিত হয়ে যায়।
এবার গণভোটের ফলও খুব কাছাকাছি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সর্বশেষ জনমত জরিপগুলোতে ইইউতে যোগদানের আলোচনা পুনরায় শুরুর পক্ষে ও বিপক্ষের অবস্থান প্রায় সমান।
ইইউপন্থি পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন গুনারসদোত্তির এএফপিকে বলেন, ‘লড়াইটা বেশ কঠিন, তবে আমি সবসময় আশাবাদী। ফল না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।’
স্থানীয় সময় সকাল ৯টায় ভোট শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। কোনো এক্সিট পোল না থাকায় এবং ভোটের ব্যবধান খুব কম হওয়ায় শনিবার গভীর রাতের আগে নির্ভরযোগ্য ফল পাওয়ার সম্ভাবনা কম।
প্রায় ২ লাখ ৭৩ হাজার ভোটারকে একটি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ দিতে বলা হয়েছে:
‘আইসল্যান্ডের কি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সদস্যপদ পাওয়ার আলোচনা পুনরায় শুরু করা উচিত?’
‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ব্রাসেলসের সঙ্গে সদস্যপদ নিয়ে একটি চুক্তি আলোচনা করা হবে। এরপর প্রকৃতপক্ষে ইইউতে যোগ দেবে কি না, তা নিয়ে আবারও গণভোট হবে।
আইসল্যান্ডের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি মৎস্যসম্পদ। এ খাতের ওপর নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় রেইকিয়াভিক। ফলে ইইউর সঙ্গে আলোচনায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে। তবে এবার ব্রাসেলস এ বিষয়ে সমঝোতার জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত বলে মনে হচ্ছে।
ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট
ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদ পাওয়ার আলোচনা আবার শুরু করা হবে কি না, তা নিয়ে শনিবার গণভোটে ভোট দিচ্ছেন আইসল্যান্ডের নাগরিকেরা। হাড্ডাহাড্ডি এই ভোটের ফল ব্রাসেলসও গভীরভাবে পর্যবেক্ষণ করবে। খবর বার্তা সংস্থা এএফপি’র। তবে ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নবিরোধী একটি সরকার ক্ষমতায় আসার পর সদস্যপদ নিয়ে আলোচনা স্থগিত হয়ে যায়। এবার গণভোটের ফলও খুব কাছাকাছি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সর্বশেষ জনমত জরিপগুলোতে ইইউতে যোগদানের আলোচনা পুনরায় শুরুর পক্ষে ও বিপক্ষের অবস্থান প্রায় সমান। ইইউপন্থি পররাষ্ট্রমন্ত্রী
থরগেরদুর ক্যাটরিন গুনারসদোত্তির এএফপিকে বলেন, ‘লড়াইটা বেশ কঠিন, তবে আমি সবসময় আশাবাদী। ফল না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।’ স্থানীয় সময় সকাল ৯টায় ভোট শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। কোনো এক্সিট পোল না থাকায় এবং ভোটের ব্যবধান খুব কম হওয়ায় শনিবার গভীর রাতের আগে নির্ভরযোগ্য ফল পাওয়ার সম্ভাবনা কম। প্রায় ২ লাখ ৭৩ হাজার ভোটারকে একটি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ দিতে বলা হয়েছে: ‘আইসল্যান্ডের কি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সদস্যপদ পাওয়ার আলোচনা
পুনরায় শুরু করা উচিত?’ ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ব্রাসেলসের সঙ্গে সদস্যপদ নিয়ে একটি চুক্তি আলোচনা করা হবে। এরপর প্রকৃতপক্ষে ইইউতে যোগ দেবে কি না, তা নিয়ে আবারও গণভোট হবে। আইসল্যান্ডের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি মৎস্যসম্পদ। এ খাতের ওপর নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় রেইকিয়াভিক। ফলে ইইউর সঙ্গে আলোচনায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে। তবে এবার ব্রাসেলস এ বিষয়ে সমঝোতার জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত বলে মনে হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত