রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম ইলমহীন বক্তারা সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে

ইলমহীন বক্তারা সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে

এদেশের মাঠ পর্যায়ের অধিকাংশ ওয়ায়েজীন মূর্খ। কোন ইলম নেই। কোরআন - হাদীস নিয়ে কোন পড়াশুনা নেই। অনেকেই মনগড়া ওয়াজ করেন। যেকারণে সমাজের মানুষ  বিভ্রান্তিতে পড়ে যায়। সঠিক মেসেজ তাদের কাছে পৌছে না।

আজকাল বক্তা অনেক নামি-দামি,  টাকাও নেন পকেট ভরে, কিন্তু জাতিকে ভুল মেসেজ দিয়ে যায়। সেসব ওয়াজ শুনে মানুষ গোমরাহীর দিকে ধাবিত হয়। ওয়াজের দ্বারা জাতির হেদায়েত দুরের ব্যাপার, মানুষ চরম ভাবে  বিভ্রান্তির  শিকার হচ্ছেন।

ওয়াজের আযোজক ও স্রোতারাও বেকায়দার মানুষ। শুধু ভাইরাল বক্তা তালাশ করেন। মাদ্রাসা এবং মসজিদে বক্তা না খুঁজে ওনারা ইউটিউবে গিয়ে বক্তা তালাশ করেন। আর ইউটিউব  আরেক চিত্রজগত। ওখানে তিলকে তাল বানানো হয়। তালকে বানানো হয় তিল। চিত্রজগতের নায়ক- নায়িকাদের মত মেকাপ লাগিয়ে বক্তা বানানো হয় অর্থাৎ ইলম না থাকলেও সে বক্তা,  পীরের যোগ্যতা না থাকলেও সে পীর।  এসবই ইউটিউবের কারসাজি।ওখানের অধিকাংশ বক্তাই মেকাপের উপরে নির্ভর করে। মানে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট।  কোন ইলমওয়ালা লোক ওই ইউটিউবে মেকাপ লাগাতে যায় না। যারা যায় সবই মেকআপ  লাগানো ইলমহীন মানুষ।

মানে ইলমওয়ালা লোক নিজেকে ভাইরাল করার ধান্দায় থাকে না। কিন্তু ইউটিউব জগৎ হলো ভাইরাল হওয়ার জগৎ। ওখানে গিয়ে মানুষ শুধু ভাইরালই হতে চায়। কোরআন সুন্নাহের জ্ঞান থাকুক বা নাই থাকুক, ওরা মাল কামানোর নেশায় ভাইরাল হতে চায়।
সুতরাং ইলমহীন ভাইরাল হওয়া ধান্দা যাদের, যাদের  উদ্দেশ্য শুধু টাকা কামানো, জাতির হেদায়েত উদ্দেশ্য নয়, ওদের দিয়ে এ জাতির কোন ফায়দা হবে না। বরং মানুষ গোমরাহীতে ডুবে যাবে।

আল্লাহ তায়ালা আমাদের সকল মূর্খ বক্তাদের গোমরাহীমূলক ওয়াজ থেকে হেফাজত করেন। আমিন।

আমিনুল ইসলাম কাসেমী  (শিক্ষক ও কলামিস্ট)

খুঁজুন