সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত চার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত চার

ইন্দোনেশিয়ার পূর্বদিকের সর্বশেষ অঞ্চল পাপুয়ায় ৫ দশমিক ২ মাত্রার মাঝারি এক ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া, একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা।

বৃহস্পতিবার আঘাত হানা এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পাপুয়ার প্রদেশের রাজধানী জয়াপুরা থেকে এক কিলোমিটার দূরে, গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে একটি ভবন ধসে তার ভেতর একটি ক্যাফেতে থাকা চারজনের মৃত্যু হয়েছে বলে জানান জয়াপুরার দুর্যোগ বিষয়ক সংস্থার প্রধান আসেপ খালিদ। এসময় দুই-তিন সেকেন্ড ধরে হওয়া তীব্র কম্পনে বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেনে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ফুটেজে দেখা গেছে, একটি ভবন ধসে পড়েছে। এছাড়া, শহরের একটি শপিং মল ও একটি হাসপাতালের ক্ষতিগ্রস্থ হয়েছে।

খুঁজুন