মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ইরানের হামলায় ইসরায়েলে ধ্বংসযজ্ঞ

ইরানের হামলায় ইসরায়েলে ধ্বংসযজ্ঞ

ইসরায়েলকে লক্ষ্য করে ‘ট্রু প্রমিজ থ্রি’ নামক প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ইরান। পরমাণু স্থাপনা ও সেনা কমান্ডারদের হত্যার বদলা নিতে এই হামলা শুরু করেছে ইরান।

১৩ জুন মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহর। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে বহু ভবন। আহত হয়েছেন অর্ধশতাধিক ইসরায়েলি নাগরিক। তাদের মধ্যে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

আল-জাজিরা ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৫টার দিকে ইসরায়েলে আরেক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

ইরানের প্রথম দুই দফার হামলায় অন্তত ৪১ ইসরায়েলি আহত হন। তৃতীয় দফার হামলায় আহত হন আরও সাতজন। কয়েকটি মিসাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হানে। এতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখা যায় তেল আবিবে।

খুঁজুন