শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শেখ হাসিনা দুদেশের সম্পর্কের ‘কাঁটা’, ভারতও ‘বুঝতে পারছে’: হুমায়ুন কবির • আপসহীন সাংবাদিকতা, শুদ্ধতার চর্চায় পথ দেখাবেন তৌফিক খালিদী • চট্টগ্রামের শাহ আমানত মাজারে ককটেল • পুতিনকে ইউরোপজুড়ে সামরিক তৎপরতা বন্ধের আহ্বান ট্রাম্পের • রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ঋণ দেবে কমিউনিটি ব্যাংক • ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী
আন্তর্জাতিক ইরানের হয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়া, চীন ও পাকিস্তানের প্রস্তাব

ইরানের হয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়া, চীন ও পাকিস্তানের প্রস্তাব

ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে রাশিয়া, চীন এবং পাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পর রাশিয়া, চীন ও পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব জমা দিয়েছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে এই খসড়া প্রস্তাব ভোটে দেওয়া হয়নি। এটি এখনও একটি খসড়া হিসেবেই রয়েছে এবং ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে এটি বিতরণ করতে হবে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে বা মাঝামাঝি সময়ে এটি ভোট গ্রহণের জন্য উত্থাপন করা হতে পারে।

রাশিয়া, চীন এবং পাকিস্তানের জমা দেওয়া খসড়া প্রস্তাবটি আকারে ছোট, মাত্র দেড় পৃষ্ঠার মতো, তবে এতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

১. ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নিন্দা।

খসড়া প্রস্তাবে ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষায় থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থান এবং স্থাপনাগুলোর ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই ধরনের হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং এটি সংস্থার নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য একটি বড় ঝুঁকি।

তবে খসড়া প্রস্তাবের কোথাও যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি।

২. অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান। এই খসড়া প্রস্তাবে অবিলম্বে এবং নিঃশর্তভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। তিনটি দেশই পক্ষগুলোকে কূটনীতির পথে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

খুঁজুন