মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলজুড়ে সাইরেন সতর্কতা

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলজুড়ে সাইরেন সতর্কতা

ইরান ইসরাইলে আরো হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ভোরে ইসরাইলের বেশ কয়েকটি অংশে সাইরেন বেজে ওঠে যখন ইরান তাদের নবম আক্রমণ শুরু করে। যা ভোর পর্যন্ত অব্যাহত চলে।

ইরানি মিডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএনের খবর এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের ভূখণ্ডের দিকে অগ্রসর হতে দেখেছে। যার পর থেকে ইসরাইলজুড়ে আবারও সাইরেন বেজে উঠে।

এদিকে ইসরাইলের বিমান বাহিনী হুমকি দূর করার জন্য যেখানে প্রয়োজন সেখানে বাধা দেয়ার এবং আক্রমণ করার জন্য কাজ করছে।

সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পোস্টে জনসাধারণকে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়ার কথাও জানানো হয়েছে।

খুঁজুন