সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইরানই হরমুজের মাইন অপসারণ করবে

ইরানই হরমুজের মাইন অপসারণ করবে

হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ কেবল ইরানই সম্পন্ন করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দেওয়া এক বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

এর আগে ম্যাক্রোঁ বলেছিলেন, এই কাজে ফ্রান্স, ওমান এবং অন্যান্য অংশীদারেরা যৌথভাবে কাজ করবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বক্তব্যের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ তার দেশ একাই করবে।

একই সঙ্গে সংবেদনশীল এই পরিস্থিতিকে আরও জটিল না করার জন্য কাজেম ঘারিবাবাদী ফ্রান্সকে পরামর্শ দেন।

এর আগে গত সোমবার ফ্রান্সে ওমানের সুলতানের সঙ্গে বৈঠক করেন ম্যাক্রোঁ। বৈঠক শেষে তিনি জানান, সমুদ্রপথ নিরাপদ করতে এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধ ও শর্তহীন যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে দুই দেশ। সূত্র : সিএনএন

খুঁজুন