মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলার জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবে অবস্থিত কনস্যুলার বিভাগ আজ (বুধবার) থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। খবর আল-জাজিরার।

মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন দূতাবাস নির্দেশ দিয়েছে যে, সব মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসভবনের ভেতরে এবং তার কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন।

দূতাবাস আরো জানিয়েছে, এই মুহূর্তে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগে সহায়তা করার বিষয়ে কোনো ঘোষণা তাদের কাছে নেই।

এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয় তারা।

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বেন গুরিওন বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইট চলাচল করছে না। ইসরায়েলের সমুদ্রবন্দরগুলোও বন্ধ রয়েছে। জর্ডানের সঙ্গে যোগাযোগের জন্য স্থলপথগুলো বর্তমানে চালু রয়েছে এবং বুধবারও এগুলো খোলার কথা রয়েছে।

খুঁজুন