মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান।ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার এই তথ্য জানিয়ে বলেছে, তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে।

এর আগে আজ ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ইসরায়েল।ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি।

ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন জানান, ইরানে ইসরায়েলি হামলায় ২০০টি যুদ্ধবিমান অংশ নেয়, যেগুলো দেশটির ভেতরে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

গত রাতের ইসরায়েলি হামলায় ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রধান ও ইরানের জরুরি কমান্ডের প্রধান নিহত হয়েছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন।

ইরানজুড়ে পাঁচটি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েল পত্রিকাকে এ কথা জানিয়েছেন।

একই কর্মকর্তা বলেন, ইরানে শত শত হামলা চালানো হয়েছে। অন্তত আটটি শহরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সূত্র : এএফপি

খুঁজুন