মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইরানের

ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ হামলা নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের শক্তিশালী ও সহজে ব্যবহারযোগ্য ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। যা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রতি ইরানের ক্ষমতার বার্তা পৌঁছে দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা দেখিয়ে দিয়েছে যে, আমরা দখলকৃত ভূখণ্ডের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং সেখানে বসবাসকারী জনগণ ইরানি হামলার সামনে সম্পূর্ণরূপে অরক্ষিত।

এই বিবৃতি ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা প্রকাশ করেছে। তবে এতে আর কোনো নির্দিষ্ট তথ্য বা পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের আকাশে বিস্ফোরণ ঘটেছে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়।

আইআরজিসির এই বিবৃতির আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকা ইরানের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

সূত্র : আল-জাজিরা


খুঁজুন