সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু ইরানের

ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু ইরানের

ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করার ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের মহাকাশ বাহিনী ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন নাসরের’ আওতায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা ইসরায়েলের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের প্রধান কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, ১২ দিনের যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে সোমবার সকালে ‘ইয়া হায়দার কারার’ সাংকেতিক নামে এই অভিযান শুরু হয়।

ইরানের রাডার স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাবে এই অভিযান চালানো হয়েছে বলেও উল্লেখ করে তারা।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা রেখে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নেভাতিম এবং তেল নফের কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ‘অপারেশন নাসর’ শুরু করেছে।

বিবৃতিতে কোরআনের একটি আয়াতকে উদ্ধৃত করা হয়েছে। আয়াতে বলা হয়েছে, আর যারা আক্রান্ত হয়েছে তাদের অস্ত্র হাতে তুলে নেওয়ার অধিকার রয়েছে। কারণ তারে ওপর অন্যায় করা হয়েছে। আল্লাহ তাদের সাহায্য করবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে আইআরজিসির সব যোদ্ধা ও আভিযানিক দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সূত্র: মিডল ইস্ট আই

খুঁজুন