সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প

ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অনুষ্ঠানে যোগ দিতে মিশর যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সেই অনুষ্ঠানের পর ইসরায়েলে যাবেন তিনি। সেখানে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, জীবিত জিম্মিরা কোথায় আছে তা খুব বেশি মানুষ জানে না। তিনি কায়রো ও ইসরায়েল সফর করবেন বলেও জানান তিনি। 

গতকাল শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সোমবারের মধ্যে ২০ জন জীবিত বন্দী ও ২৮ জনের মরদেহ হস্তান্তরের কথা রয়েছে। তিনি বলেন, সোমবার খুব গুরুত্বপূর্ণ। সেদিন হামাসের সঙ্গে ইসরায়েলের বন্দী বিনিয়ময় হবে। হামাসের কাছে থাকে ৪৮ ইসরায়েলির বিনিময়ে ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।  

জিম্মি মুক্তির ব্যাপারে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে। 

খুঁজুন