মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
প্রবাস ইতালি: দশ ইউরোর নির্বাচনী ভোজ

ইতালি: দশ ইউরোর নির্বাচনী ভোজ

১৯৯৪ সালে ইতালির ধনকুবের সিলভিয় বেরলুসকোনির হাত ধরে জন্ম নেয়- ফরসা ইতালিয়া নামের উদার ডানপন্থী একটি রাজনৈতিক দল। শুরু থেকে দলটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং জাতীয় নির্বাচনে একক ভাবে ৩৭ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় যায়। বেরলুসকোনি হন প্রভাবশালী প্রধানমন্ত্রী। ক্ষমতায় থাকা অবস্থায় এবং পরবর্তীকালে তিনি নানা বিতর্কের জন্ম দিলেও তাঁর উদার নেতৃত্ব ও বাস্তববাদী রাজনৈতিক চিন্তা সাধারণ মানুষের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়।

বেরলুসকোনির মৃত্যুর পর দলটির নেতৃত্ব এখন বর্ষীয়ান রাজনীতিক আন্তোনিয় তাইয়ানির হাতে। ফরসা ইতালিয়ার প্রতি আমার দুর্বলতা অনেক পুরোনো। শুধু আমি নই, আমার মতো অনেক অভিবাসীর মধ্যে বেরলুসকোনির উদার নেতৃত্বের প্রতি এক ধরনের অনুরাগ রয়েছে।

আজ সন্ধ্যায় ফরসা ইতালিয়ার পক্ষ থেকে একটি নৈশভোজের নিমন্ত্রণ পাই। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ওই নৈশভোজে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পিজা আর পানীয় দিয়ে রাতের খাবার শেষ হয়। এরপর ভেনেতোর আঞ্চলিক নির্বাচনের দুই প্রার্থী- জানলুকা এবং আলেসান্দ্রা সংক্ষিপ্ত বক্তৃতা দেন।

তাঁরা বলেন, ইতালির বয়স্করা প্রায় সবাই ভোট দেন, কিন্তু যুব সমাজ ভোট থেকে দূরে সরে যাচ্ছে। তরুণদের ভোটকেন্দ্রে নিতে হবে। আপনারা যদি মনে করেন- আমরা যোগ্য, আমাদের রাজনৈতিক ধারণাগুলো ভালো, তাহলে আমাদের ভোট দিবেন।

মজার বিষয় হলো, নির্বাচনী নৈশভোজ হলেও এখানে প্রার্থীর কোনো খরচ নেই। অংশগ্রহণকারীদের সবাই নিজের খরচে খেয়েছে। মাথাপিছু ১০ ইউরো করে দিতে হয়েছে। আমাদের দেশের মতো এখানে প্রার্থীরা ভোটারদের খাওয়াতে খাওয়াতে নিঃস্ব হয়ে যায় না। ভোটাররা নিজের পকেট থেকে খরচ করে অংশ নেয়। ফলস্বরূপ- রাজনীতিকরা ভোটারদের কাছে জবাবদিহি থাকতে বাধ্য হন। ভোটাররাও নিজেদের অধিকারের কথা উচ্চস্বরে বলতে পারেন।

নৈশভোজে উপস্থিত শতাধিক মানুষের মধ্যে আমি ছিলাম একমাত্র অভিবাসী। ইতালির ডানপন্থী রাজনৈতিক অনুষ্ঠানে সাধারণত অভিবাসীরা অংশ নেন না। এর অন্যতম কারণ হলো কট্টর জাতীয়তাবাদী দল লেগা নর্দ (Lega Nord), যারা সব সময় অভিবাসীদের বিরুদ্ধে কথা বলে, যা অভিবাসী এবং ইতালির ডানপন্থী রাজনীতির মধ্যে প্রতিনিয়ত দূরত্ব তৈরি করে।

আমি মনে করি, ইতালির ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উচিত দলীয় অভিবাসী নীতি পরিবর্তন করা। ইতালিতে এখন একটি সুদৃঢ় অভিবাসী ভোটব্যাংক গড়ে উঠেছে। যদি ডানপন্থী দলগুলো সময়ের দাবি মেনে অভিবাসীদের প্রতি ইতিবাচক মনোভাব না নেয়, তবে বামপন্থীরা এই বিশাল ভোটব্যাংকের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে, যা ইতালির ডানপন্থী রাজনীতির জন্য বড় সংকট হয়ে উঠতে পারে।

খুঁজুন