মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রবাস ইতালির দরজা খুলছে বাংলাদেশীদের জন্য

ইতালির দরজা খুলছে বাংলাদেশীদের জন্য

ইতালির অর্থনৈতিক অবস্থান ধরে রাখতে প্রতিবছর বিদেশ থেকে শ্রমিক অনুমতি দেয় দেশটির সরকার। এবার ও সেই সুযোগ করে দেয়া হয়েছে৷ বিভিন্ন খাতে চাহিদা মেটাতে ২০২২ সালে ৬৯৭০০ শ্রমিক নিবে ইতালি। অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের শ্রমিকরাও এই সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশসহ ৩২ টি দেশের নাগরিকদের জন্য কোটা বন্টন হবে ৫৯ হাজার শ্রমিকের। যার মধ্যে ১৭ হাজার স্থায়ী এবং ৪২ হাজার মৌসুমি বা কৃষি শ্রমিক। সরকারের এ সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশীরা।

ইতালিতে প্রবেশে সাধারণত কোটার বিপরীতে হাজার হাজার বাংলাদেশী আবেদন জমা পরে৷ অনেকেই দালালের মাধ্যমে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন৷ তাই আগ্রহীদের দালাল বা মধ্যাসত্ত্বভোগীদের সঙ্গে লেনদেন এড়িয়ে চলতে আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা।

আগামী ১৭ই জানুয়ারি কোটাসহ চুড়ান্ত গেজেট প্রকাশ হবে। ২৭ই জানুয়ারি স্থায়ী, সেই সঙ্গে ১লা ফেব্রুয়ারী মৌসুমি স্পন্সর ভিসার আবেদন জমা শুরু হবে এবং তা চলবে ১৭ই মার্চ পর্যন্ত।

খুঁজুন