সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্তিতে এরদোয়ানের সমর্থন

ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্তিতে এরদোয়ানের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের ইচ্ছাকে সমর্থন জানায় তুরস্ক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শনিবার (৮ জুলাই) তুরস্কে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সফরে এরদোয়ানের সঙ্গে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং কৃষ্ণসাগরের শস্যচুক্তি নিয়ে কথা বলেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এরদোয়ান বলেন, ‘কোনো সন্দেহ নেই ইউক্রেন ন্যাটো সদস্যপদ প্রাপ্য।’ এছাড়া চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, ‘একটি সত্যিকারের শান্তি কাউকে পরাজিত করে না।’

অপরদিকে এরদোয়ানকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি পরবর্তীতে টুইট করেন। এতে তিনি বলেন, ‘ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমতাকে, শান্তি ফর্মুলা, আমাদের দেশের সুরক্ষা, আমাদের মানুষ ও স্বার্থকে সমর্থন জানানোর জন্য আমি কৃতজ্ঞ।’

এদিকে ১১ জুলাই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে শুরু হবে ন্যাটোর বার্ষিক সম্মেলন। এই সম্মেলনের আগে সামরিক জোটটির কাছ থেকে সদস্যপদের আমন্ত্রণ পাওয়ার চেষ্টা করছে ইউক্রেন। এর অংশ হিসেবে ন্যাটোভুক্ত কয়েকটি দেশে সফরে গেছেন জেলেনস্কি। যার মধ্যে ছিল চেক রিপাবলিক, স্লোভাকিয়া এবং বুলগেরিয়া। এ তিনটি দেশই তাকে সদস্যপদের ব্যাপারে আশ্বস্ত করেছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, ইউক্রেনকে এখনই এমন কোনো আমন্ত্রণ জানানো হবে না। এছাড়া তাদের সদস্য করে নেওয়ার জন্য কোনো তাড়াহুড়াও করা হবে না।

খুঁজুন