মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক জাহান্নামের দরজা খুলে যাবে

জাহান্নামের দরজা খুলে যাবে

ইসরায়েলি হামলার জবাবে শিশু হত্যাকারী জায়নবাদী শাসকের ওপর শিগগিরই জাহান্নামের দরজা খুলে যাবে বলে মন্তব্য করেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নতুন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।

শুক্রবার তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি এক বার্তায় এ মন্তব্য করেছেন। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

পাকপুর বলেন, ইসরায়েলি হামলায় নিহত আমাদের সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের রক্তের বদলা নিতে এবং সর্বোচ্চ নেতার নির্দেশ পালন করতে আমরা প্রস্তুত। ইসরায়েলি শাসকের জন্য কঠিন ও বেদনাদায়ক পরিণতি অপেক্ষা করছে।

শুক্রবার ভোররাতে ইসরায়েল তেহরানসহ একাধিক শহরে ব্যাপক সামরিক হামলা চালায়। হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলি হাজিজাদে এবং খাতাম আল-আনবিয়া সদর দফতরের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ।

এই আক্রমণের পরই সর্বোচ্চ নেতা খামেনি পাকপুরকে নতুন আইআরজিসি প্রধান হিসেবে নিয়োগ দেন। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা পাল্টা জবাবের জন্য প্রস্তুতি নিচ্ছে।

খুঁজুন