বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর
রাজনীতি জামালপুর-১ আসনে নৌকা প্রত্যাশী নুর মোহাম্মদের গণসংযোগ

জামালপুর-১ আসনে নৌকা প্রত্যাশী নুর মোহাম্মদের গণসংযোগ

জামালপুর প্রতিনিধি :

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে মাঠে নেমেছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ধনাঢ্য ব্যবসায়ী নুর মোহাম্মদ। দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তিনি। মঙ্গলবার দিনব্যাপী বকশীগঞ্জ উপজেলার সারমারা,বটতলী,সাধুরপাড়া,দেওয়ানগঞ্জ উপজেলার সাতভিটা, বাশঁতলী,কাঠারবিল, ঝালুরচর ও বাহাদুরাবাদসহ বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন তিনি। প্রায়র্ শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে তিনি গণসংযোগ করেন। 

গণসংযোগ কালে জামালপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি নুর মোহাম্মদ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও পৌছেঁ দিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছালাম জানিয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন নুর মোহাম্মদ। দীর্ঘদিন পর জোরেশোরে মাঠে নামায় নুর মোহাম্মদ শিবিরে বইছে খুশির জোয়ার। নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে টপ লিষ্টে আছেন নুর মোহাম্মদ। 

গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান খুদু,মনিরুজ্জামান মনির,নজরুল ইসলাম,নিলক্ষিয়া ইউনয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন মিস্টার , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান লাল,সাবেক সাধারন সম্পাদক হাছানুজ্জামান সজিব,উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া , যুগ্ন  আহবায়ক সজল ,সরকারী কে ইউ কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ  ও নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম আমিন সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খুঁজুন