রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি জামায়াতে ইসলামী জুলুম করবে না

জামায়াতে ইসলামী জুলুম করবে না

বিচারের নামে অন্য কাউকে জুলুম করা হোক, তা চাই না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে চালানো অত্যাচারের রেশ এখনো রয়ে গেছে। মাঝেমধ্যে নতুন নতুন সমস্যাও দেখা দিচ্ছে। আমাদের ওপর জুলুম করা হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কারো ওপর কোনো ধরনের জুলুম করবে না। সবরকম প্রতিহিংসা থেকে বিরত থাকবে। তবে যারা হত্যার মতো অপরাধ করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ কষ্ট রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতেই হবে। সরকার উদ্যোগ নিলে জনগণ পাশে থেকে সাহায্য করবে বলেও জানান তিনি।

ভিন্ন দল-মত থাকলেও জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা বিচারের নামে কারো ওপর জুলুম চাই না। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়তে যুবকদের হাতে দেশ তুলে দিতে চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করে আমিরে জামায়াত বলেন, সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। এ সময় শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বাড়াবাড়ি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

খুঁজুন