সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক জাপানে ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি

জাপানে ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্গম দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। এ্ই টাইফুনের প্রভাবে ইতোমধ্যে ইশিগাকি দ্বীপে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ও তীব্র দমকা হাওয়া। শুক্রবার (১০ জুলাই) বিকেলে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, ঝড়ের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা জানালা বন্ধ করে দিয়েছেন এবং বাড়িঘর ও দোকানে বাতাস প্রতিরোধী জাল লাগিয়েছেন। অঞ্চলের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে শনিবারের (১১ জুলাই) অনেক ফ্লাইটও রয়েছে। পর্যটকদের কাছে জনপ্রিয় সাকিশিমা দ্বীপপুঞ্জের ইশিগাকি দ্বীপে বাসিন্দারা আগাম খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করছেন। স্থানীয় একটি সুপারমার্কেটে ইনস্ট্যান্ট নুডলসসহ বিভিন্ন পণ্যের তাক প্রায় খালি হয়ে গেছে। কয়েকটি সৈকত, উপকূলীয় পার্ক ও ফেরি টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়েছে। ইশিগাকির এক দোকানদার হিরোশি নোমুরা বলেন, ‘শুনেছি এবার ঝড়টি বেশ শক্তিশালী হবে। আমাদের প্রস্তুতি যথেষ্ট কি না, তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন।’ তাইওয়ানে ভারি বৃষ্টির আশঙ্কা: প্রতিবেশী তাইওয়ানেও টাইফুন ‘বাভি’ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির আর্থিক বাজার বন্ধ রাখা হয়েছে এবং উত্তর ও পূর্বাঞ্চলের অনেক জায়গায় ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানী তাইপে প্রশাসন বাসিন্দাদের জন্য বালুর বস্তা সংগ্রহের ব্যবস্থা করেছে। যদিও ‘বাভি’ সরাসরি তাইওয়ানে আঘাত হানবে না, তবে শুক্রবার রাত থেকে দ্বীপটিতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় প্রায় এক মিটার (৩.৩ ফুট) পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাইওয়ান সরকার জানিয়েছে, মূলত পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২৯ হাজার সেনাসদস্যকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে মাঝারি মাত্রার ঝড়ে পরিণত হলেও এর বিস্তৃত প্রভাবের কারণে অনেক এলাকায় এখনো শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর তাইপে তাওইয়ান থেকে শনিবারের সব ফ্লাইট বাতিল করেছে দেশটির বিমান সংস্থাগুলো। বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ঝড়ের কারণে জুন মাসের বিক্রয় তথ্য প্রকাশের সময় শুক্রবার থেকে পিছিয়ে সোমবার করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাতের দিকে ‘বাভি’ চীনের পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝৌয়ের কাছে আঘাত হানতে পারে। শহরটিতে প্রায় এক কোটি মানুষের বসবাস।

খুঁজুন