সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০

জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০

ইউরোপজুড়ে একের পর এক তীব্র তাপপ্রবাহের মধ্যে জার্মানিতে এ গ্রীষ্মে রেকর্ড ১৫ হাজার ৮০০ জনের তাপদাহজনিত মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭৫ বছরের বেশি বয়সি মানুষ। জুনের শেষদিকে এক সপ্তাহে প্রায় ৯ হাজার ৬০০ জনের তাপদাহজনিত মৃত্যু রেকর্ড করা হয়। ওই সময়ে জার্মানিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইনস্টিটিউটের সর্বশেষ হালনাগাদ তথ্যে বলা হয়েছে, জুলাইয়ের শেষ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত আরও প্রায় ৪ হাজার তাপদাহজনিত মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এ গ্রীষ্মে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র তাপ ও খরা আঘাত হেনেছে। এর ফলে তাপদাহজনিত মৃত্যুর সংখ্যা বেড়েছে, পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়েছে, ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে এবং প্রধান প্রধান নদীতে পানির স্তর কমে গেছে।

ইনস্টিটিউট জানায়, তারা গত এক দশক ধরে এ ধরনের তাপদাহজনিত মৃত্যুর তথ্য সংগ্রহ করছে। এর আগে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ তাপদাহজনিত মৃত্যু রেকর্ড করা হয়েছিল ২০১৮ সালে। এর বাইরে একটি চিকিৎসাবিষয়ক প্রকাশনার পৃথক প্রতিবেদনে ১৯৯৪ সালে ১০ হাজার তাপদাহজনিত মৃত্যুর হিসাব দেওয়া হয়েছিল।

তীব্র তাপ সরাসরি মৃত্যুর কারণ হতে পারে, যেমন হিটস্ট্রোকের মাধ্যমে। তবে অধিকাংশ ক্ষেত্রে হৃদযন্ত্র, ফুসফুস বা কিডনির রোগের মতো আগে থেকেই থাকা শারীরিক সমস্যার সঙ্গে তীব্র তাপ যুক্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ায়।

আরকেআই পরিসংখ্যানভিত্তিক পদ্ধতিতে তাপদাহজনিত মৃত্যুর হিসাব করে। এক্ষেত্রে গ্রীষ্মের তাপপ্রবাহ চলাকালীন এবং তাপপ্রবাহ না থাকা সপ্তাহগুলোর মৃত্যুর সংখ্যা তুলনা করা হয়।

খুঁজুন